তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৩:০২ পিএম

অনলাইন সংস্করণ

অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম।

তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়া এবং সামগ্রিকভাবে একটি অনুকূল পরিবেশ তৈরি করা হলে তবেই এই সফর বাস্তবায়ন সম্ভব হবে।

একেএম শহীদুল করিম আরও জানান, এ বিষয়ে দিল্লির কাছে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা। পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং বিচার প্রক্রিয়ায় সহযোগিতা নিশ্চিত করার বিষয়টিকে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ অবস্থান সামনে এলো।

মন্তব্য করুন