তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৫২ পিএম

অনলাইন সংস্করণ

যেকোনো সময় ঘোষণা হতে পারে নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, গত ১১ বছর ধরে পে-স্কেল ঘোষণা না হওয়ায় দেশের ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে দিন কাটাচ্ছেন। তাঁর ভাষ্য, জনগণের জন্য এটি কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

অর্থনীতিকেই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে তিনি জানান, সংকট মোকাবিলায় নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

দেশের বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে না তোলার বিষয়টিকে দায়ী করেন।

এ সময় তিনি আরও জানান, জ্বালানি সরবরাহে ঝুঁকি কমাতে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীনের মতো একাধিক উৎস থেকে বহুমুখী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) গড়ে তোলার চেষ্টা করছে সরকার।

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, এটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত।

মন্তব্য করুন