প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ওই চার শিশুর মৃত্যু হয়। এর ফলে দেশে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।
সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে কেবল হামের উপসর্গ নিয়ে মোট ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। শীত ও বসন্তের পরবর্তী সময়ে শিশুদের মধ্যে এই সংক্রামক ব্যাধির প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মন্তব্য করুন