তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ১০:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

বিনিয়োগ বৃদ্ধিতে নতুন গতি আনার অঙ্গীকারে প্রতিমন্ত্রীর মর্যাদায় আশিক চৌধুরী

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদে প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে সহায়তা করা এবং বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ও উদ্যোগের মধ্যে সমন্বয় সাধনে মূল ভূমিকা পালন করে থাকে।

মন্তব্য করুন