বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৪২ পিএম

অনলাইন সংস্করণ

প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনিরের ঘরে এসেছে নতুন অতিথি। বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নীলম মুনির বা তাঁর স্বামী মুহাম্মদ রশিদ।

প্রতিবেদন অনুযায়ী, রশিদের এক ঘনিষ্ঠ বন্ধুর টিকটক পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসে। ওই পোস্টে নবজাতকের জন্মের জন্য দম্পতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেননি নীলম মুনির। ফলে খবরটি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হলেও অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকে।

গত বছরের জানুয়ারিতে দুবাইয়ে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীলম মুনির। বিয়ের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে।

নতুন অতিথির আগমনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বন্ধুর পোস্টের তথ্যের ওপর নির্ভরশীল।

মন্তব্য করুন