তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৯ পিএম

অনলাইন সংস্করণ

বিগত সরকারের শাসনামলে বাঁক স্বাধীনতা ছিলনা: রুহুল কবির রিজভী

বিগত সরকারের শাসনামলে ফ্যাসিবাদের বিস্তার এতটাই ব্যাপক ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আয়োজনে ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সমাজ ও রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি। এ জন্য তরুণদের প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে যখন মতপ্রকাশের স্বাধীনতা কঠিন ছিল, বিশ্ববিদ্যালয়গুলো যখন কর্তৃত্ববাদী শাসনের চাপে ছিল, তখনও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইডিয়া ফেস্ট-২০২৫-এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর যে প্রয়াস নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরো সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।’

রিজভীর মতে, তরুণদের প্রশ্ন করার প্রবণতা, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা হলে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে।

মন্তব্য করুন