তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ অক্টোবার, ২০২৬, ১১:৩০ এ এম

অনলাইন সংস্করণ

দুই দিন বন্ধ, অবশেষে কিউ-ক্যাশের সব সেবা চালু

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব ধরনের সেবা চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস, কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়।

সেবা দ্রুত স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে এবং দ্রুত সেবা চালুর নির্দেশ দেয়। এর পর মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশের পক্ষ থেকে জানানো হয়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিক হয়েছে।

এদিকে ব্যাংক এশিয়া এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। ফলে গ্রাহকরা এখন স্বাভাবিকভাবে এসব সেবা ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

মন্তব্য করুন