প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসামে ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ইছাপুরা প্রবাসী ঐক্য ফাউন্ডেশন। সংগঠনটির প্রথম মানবিক সহায়তা হিসেবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইছাপুরা মিয়াজি বাড়ির নজির আহমেদ পাকিস্তানির স্ত্রী রাবেয়া খাতুনকে এ সহায়তা দেওয়া হয়।
রাবেয়া খাতুন দন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ প্রতিনিধি আব্দুল কাদের, ইছাপুরা মোহাম্মদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল কারী হাবুর রহমান, মঞ্জুর আলম, সিদ্দিকুর রহমান সোহাগ, রাজু, ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা ও মালয়েশিয়াপ্রবাসী ব্যবসায়ী ওমর ফারুখ বলেন, দলমত নির্বিশেষে আমরা গ্রামের সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় গড়ে ওঠা সংগঠনটি এলাকার অসহায়, দরিদ্র ও চিকিৎসাসহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়াবে। প্রথম কার্যক্রম হিসেবে ক্যান্সার আক্রান্ত রাবেয়া খাতুনের চিকিৎসায় সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয়রা সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন