সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৩:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

টেন্ডারের এক বছর পেরোলেও শেষ হয়নি দুই সড়কের কাজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গুরুত্বপূর্ণ দুটি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ভুইয়াগাঁতী থেকে ধানগড়া আঞ্চলিক সড়কের সংস্কারকাজের টেন্ডার হওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ।
দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। কোথাও ফেলে রাখা হয়েছে ইটের খোয়া, আবার কোথাও সড়ক হয়ে পড়েছে অসমতল।
সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। ফলে ইজিবাইক, অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে তৈরি হচ্ছে চরম ভোগান্তি।

মন্তব্য করুন