প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে এসেছে নতুন অতিথি। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। মা ও সদ্যোজাত দুজনই ভালো আছেন।
দুপুর ১২টার দিকে সন্তান জন্মের খবরটি নিশ্চিত করা হয়। প্রথমবার মা হয়েছেন সোহিনী।
সন্তান জন্মের আগে গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে বাবা-মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন সোহিনী ও শোভন। সোহিনীর বেবিবাম্পের ছবি প্রকাশ করে তারা সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
সন্তান জন্মের পর ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতিতে সোহিনী ও শোভন লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’
এই ঘোষণার পর শুভেচ্ছায় ভাসছেন টলিউডের এই তারকা দম্পতি।
২০২৪ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল।
বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে সন্তান আসার সুখবর জানানোর পর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন নতুন অতিথির আগমনের। অবশেষে রোববার পুত্রসন্তানের জন্মের মধ্য দিয়ে দুই থেকে তিন হলো তাদের সংসার।
মন্তব্য করুন