তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৪:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

সবুজের শীতল ছায়া,পাখির কোলাহল আর প্রকৃতির নিঃশব্দ আহ্বানে যখন মানুষ নতুন করে পৃথিবীকে ভালোবাসতে শেখে—তখনই বৃক্ষরোপণের মতো উদ্যোগ হয়ে ওঠে সময়ের সবচেয়ে জরুরি বার্তা।সেই বার্তাকে ধারণ করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২০ জুন) বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

উদ্বোধনের পর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,বিএনপি নেতা রাকাব উদ্দিন, বিএনপি নেতা আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন,বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই নয়,এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন ও নিরাপত্তার প্রতীক।জলবায়ু পরিবর্তনের এই সময়ে ব্যাপক বৃক্ষরোপণই টেকসই সমাধান বলে তারা মন্তব্য করেন।

মন্তব্য করুন