প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার। এতে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
নিজের পোস্টে হিমি জানান, মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি অনুসারীদের কাছে সহযোগিতাও চান।
তবে বেশিক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়নি। একই রাতে, প্রায় ১২টার দিকে হিমি তার আগের পোস্টে আপডেট দিয়ে জানান, ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।’
পরিবার সূত্রে জানা গেছে, তার নানার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। এ কারণে এর আগেও গত বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি একবার নিখোঁজ হয়েছিলেন।
মন্তব্য করুন