প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

রিয়াদ হোসেন: স্টাফ রিপোর্টার

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

কুমিল্লার লাকসাম উপজেলায় ছাগল চুরির সময় দুইজন চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি ছাগল ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে লাকসাম থানাধীন নোয়াপাড়া বাজার সংলগ্ন নোয়াপাড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

লাকসাম থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানায়, এর আগে একই দিন কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও (আবেদনগর) এলাকার মাওলানা মোঃ আবু তাহেরের বসতঘরের পাশের ছাগল রাখার ঘর থেকে ৫টি ছাগল চুরি করে সিএনজিতে করে পালিয়ে যাচ্ছিল চোরেরা।

গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় সড়কে ব্যারিকেড দিলে সিএনজিসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ জনি (২৮), কোতয়ালী থানা, কুমিল্লা এবং মোঃ বিল্লাল হোসেন (৩৫), ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা। জানা যায়, জনির বিরুদ্ধে ৩টি এবং বিল্লালের বিরুদ্ধে ১টি চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন