প্রকাশিত: ৩৬ মিনিট আগে, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং এর উপসর্গ নিয়ে নতুন করে মোট ১ হাজার ১৭১ শিশু ব্যাধিটিতে আক্রান্ত হয়েছে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর চিকিৎসায় হামের উপসর্গ থাকলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য মেলেনি। এই সময়ে নতুন করে ৭৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৯৮ শিশুর দেহে রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯ জন এবং সুস্থ হয়ে ফিরেছে ৯৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫১ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়সীমায় সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে, যার মধ্যে নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
মন্তব্য করুন