নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০৪:০৬ পিএম

অনলাইন সংস্করণ

স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংকের এমডি রিয়াদ মাহমুদ চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা জ্ঞাপন

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যার্ন্ডাড ইসলামি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করায় চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভূঁইয়ার নেতৃতে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের কার্যালয়ে ২২ জুন, সোমবার সকালে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক ও সংগঠনের সমাজসেবা সম্পাদক আগা আজিজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মহিউদ্দিন, সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ হোসেন, আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোজাহারুল ইসলাম চৌধুরী বাংলাদেশ কমার্স ব্যাংকের এসিসট্যন্ট ভাইস প্রেসিডেন্ট তাসনুবা আক্তার চৌধুরী, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদ, সিটিজেন ব্যাংকের কর্মকর্তা ও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এন ইউসুফ, নারী বিষয়ক সহ-সম্পাদিকা ও এবি ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল কাউনাইন প্রমুখ।             

উল্লেখ্য জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘী ইউনিয়নের সোনাপুর গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী জনাব রিয়াদ অত্র এলাকার এন এইচ এম উচ্চ বিদ্যালয় থেকে কম্বাইন্ড মেরিট লিস্টে সপ্তম হয়ে বোর্ড স্ট্যান্ডে করেন এবং ঢাকা সিটি কলেজ  থেকেও ১৭ তম মেধাতালিকায় বোর্ড স্ট্যান্ড করেন। পরর্বতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিষয়ে অনার্সসহ মাস্টার্স করা জনাব চৌধুরী একই বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ অনুষদের অধীনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

গত ১৪ জুন ২০২৬ তারিখে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এবং এবি ব্যাংক পিএলসি’র কর্মরত ছিলেন। জনাব চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেড এ ম্যানেজম্যান্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২৬ বছরের ও বেশী সময়য়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। পেশাগত ও ব্যক্তিগত কাজের অংশ হিসেবে তিনি আমেরিকা, কানাডা, ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সস্তানের জনক। তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবা মুলক কাজে অংশগ্রহণ করেন।
 

মন্তব্য করুন