প্রকাশিত: ৬ মে, ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি আসন পেয়েছে।
মন্তব্য করুন