তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৬:২০ পিএম

অনলাইন সংস্করণ

মিরাজের ১৪তম ফাইফার, মিরপুর টেস্টে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে ফিরেই দাপট দেখাল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৮৬ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের মূল্যবান লিড নিল টাইগাররা। রোববার (১০ মে) মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।

মিরাজ ৩৮ ওভারে ১০২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। এটি তার টেস্ট ক্যারিয়ারে ১৪তম পাঁচ উইকেটের কীর্তি। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ ২টি করে এবং নাহিদ রানা ১টি উইকেট নেন।

এর আগে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের ৯১ রানে ভর করে প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেছিল বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে অভিষেক ইনিংসেই সেঞ্চুরির বিরল কীর্তি গড়েন ওপেনার আজান আওয়াইস। ১৬৫ বলে ১৪ চারে ১০৩ রান করে আউট হন তিনি। মাঝপথে রিজওয়ান-সালমান আগার ১১৯ রানের জুটি পাকিস্তানকে লিডের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু তাইজুল রিজওয়ানকে ফেরানোর পর ভেঙে পড়ে সেই প্রতিরোধ। সালমান আগা ৫৮ রান করে নাহিদ রানার শিকার হন।

দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছে বাংলাদেশ। ফলে সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩৪ রানে। মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য রান নিয়ে চতুর্থ দিনের মুখোমুখি হবেন।

মন্তব্য করুন