এম, নুরুননবী চৌধুরী সেলিম, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৩:০৯ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জে নবাগত ইউএনও'র যোগদান

ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ২৪তম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব রিফাত জাহান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলন চাকমা নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন এবং দায়িত্ব হস্তান্তর করেন।

জনাব রিফাত জাহান এর আগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। নতুন দায়িত্বে তিনি মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় সবার সহযোগিতা কামনা করেছেন। দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মন্তব্য করুন