বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

পরিবারে নতুন অতিথির অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে আবারও সুখবর। দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এই সুখবর জানান কিয়ারা ও সিদ্ধার্থ। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। শুভেচ্ছায় ভাসতে থাকেন এ তারকা দম্পতি।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা বরাবরই ব্যক্তিগত জীবন অনেকটা আড়ালে রাখতে পছন্দ করেন। তবে বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে তারা কখনো কার্পণ্য করেননি।

দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে কিয়ারা ও সিদ্ধার্থ লিখেছেন—আবার জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছেন তারা। পরিবারে নতুন সদস্যের অপেক্ষায় এখন থেকেই উচ্ছ্বসিত এই দম্পতি।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার মা-বাবা হন কিয়ারা ও সিদ্ধার্থ। প্রথম সন্তানের জন্মের সময়ও নিজেদের ব্যক্তিগত পরিসর নিয়ে সচেতন ছিলেন তারা। মেয়ের জন্মের খবর নিজেরাই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এবং সেই সময় ভক্ত-অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে পরিবারের বিশেষ সময়টিকে ব্যক্তিগত রাখার অনুরোধ করেছিলেন।

কিয়ারা ও সিদ্ধার্থ তাদের প্রথম কন্যাসন্তানের নাম রেখেছেন সারায়াহ মালহোত্রা। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে এর আগে একাধিকবার কথা বলেছেন সিদ্ধার্থ। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে কথোপকথনে তিনি জানান, বাবা হওয়া তার জীবনের অন্যতম সেরা অনুভূতি। মেয়েকে নিয়েও সেখানে কথা বলতে শোনা যায় তাকে।

মন্তব্য করুন