তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২৩ আগষ্ট, ২০২৬, ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে গোডাউন ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল কৃষকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। তবে বাকি সার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নে সার বিক্রির দায়িত্বে রয়েছেন শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল। তাঁর নামে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ থাকলেও গুদামে মজুত ছিল ৩৪০ বস্তা।

রোববার সকাল থেকেই সার কেনার জন্য দুই শতাধিক কৃষক ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও গুদামের দরজা না খোলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। একপর্যায়ে কৃষকেরা গুদামের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সার নিয়ে যেতে শুরু করেন। এ সময় তারা ১৯৭ বস্তা সার নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা অবশিষ্ট সার রক্ষা করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা হলেও বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১ হাজার ৩২০ বস্তা। বাস্তবে উত্তোলিত সার আরও কম থাকায় কৃষকদের মধ্যে সার সংকট নিয়ে উদ্বেগ তৈরি হয়।

তিনি বলেন, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ১৯৭ বস্তার মধ্যে ৩৩ বস্তা সার কৃষকেরা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ক

মন্তব্য করুন