প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ বোরহান উদ্দিন
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তাহির তাহু দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদসহ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন মোঃ তাহির তাহু। তিনি বলেন, শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি তার সিদ্ধান্তের বিষয়টি উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন