প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে এ শপথ গ্রহণ অনুষ্ঠান।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদ সচিবালয়ও অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
মন্তব্য করুন