তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৮ আগষ্ট, ২০২৬, ০৪:০৯ পিএম

অনলাইন সংস্করণ

অসুস্থতার কারণে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা একযোগে পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমান পরিস্থিতিতে তার পদত্যাগের পর পিএসসির নেতৃত্বে নতুন নিয়োগ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন