তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

রাজস্ব সম্মেলন-২০২৬-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি সম্মেলনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন