আবু তাঈম সিজান  গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৭:০৯ পিএম

অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

পটুয়াখালী দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় ২৫ জুন বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।  অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থসহ শাহীন হাওলাদার (৩৫) নামে একজন মাদক কারবারিকে আটক করে।জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন