প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশের সর্বশেষ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত ২০২৬ সালের এই তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।
এর আগের তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সে হিসাবে নতুন তালিকায় ভোটার বেড়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
লিঙ্গভিত্তিক বিভাজনে দেখা যাচ্ছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের তথ্য এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন