প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ৩৪ জন নবাগত আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার(১২ মে) দুুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন (আইন অনুষদ) প্রফেসর ড. এম আবদুল হান্নান। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এ্যাড. মো. মিজানুল ইসলাম।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি এ্যাড. মহম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের ফুল, ক্রেস্ট ও মূল্যবান আইনগ্রন্থ দিয়ে বরণ করে নেওয়া হয়।
ল’ইয়াস কাউন্সিলের জেলা সেক্রেটারী মোঃ মাসির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাড. মো. আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসিব, এ্যাড. মতিউর রহমান, এ্যাড. মো. সাদরুল আলম, এ্যাড. মো. মোসাদ্দেক হোসেন কাজল এবং এ্যাড. মো. গোলাম কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ ও এ্যাড. মাসুদ রানা।
বক্তারা নবীন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন