প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ
আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ মে থেকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করবে।
পরে তা ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিস্তৃত হতে পারে। মে মাসের ১৫ তারিখের পরেও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন