স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:০০ পিএম

অনলাইন সংস্করণ

সকালের ধাক্কা কাটিয়ে মমিনুল-শান্তর প্রতিরোধ, চতুর্থ দিনে লড়ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চতুর্থ দিনের শুরুটা বাংলাদেশের জন্য স্বপ্নভঙ্গের মতোই এসেছে। বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা সকালের প্রথম ঘণ্টাতেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে। পাকিস্তানি পেসারদের তোপে মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম দ্রুত সাজঘরে ফিরলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

নতুন বল হাতে প্রথম আঘাতটি আনেন মোহাম্মদ আব্বাস। নিজের চেনা ধাঁচে বল ভেতরে এনে প্যাডে লাগিয়ে পরিষ্কার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাহমুদুলকে। প্রথম ইনিংসে ৮ রান করা এই ওপেনার বিদায় নেন মাত্র ৫ রান করে, দলের সংগ্রহ তখন ১৫।

এরপর বল হাতে নেন হাসান আলী। দিনের শুরুতেই আগুন ঝরানো বাউন্সারে সাদমানকে বিপদে ফেলেন তিনি। সামনে পা বাড়িয়ে ড্রাইভ করতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে গালিতে দাঁড়ানো সৌদ শাকিলের তালুবন্দি হয়। সাদমান থামেন ২২ বলে ১০ রানে।

২৩ রানে দুই উইকেট হারিয়ে চরম চাপে পড়া বাংলাদেশকে উদ্ধারে ক্রিজে আসেন অভিজ্ঞ মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটি ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে ইনিংস মেরামতের কাজ শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনেই ক্রিজে অবস্থান করছেন এবং দলকে ধীরে ধীরে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

মন্তব্য করুন