প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড-২ এর বিশেষ পেশা ক্যাটাগরিতে এ নিয়োগ দেওয়া হবে।
এই ট্রেডের আওতায় পেশসমূহ হলো- কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ পদ।
আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৭ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি : ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)
চাকরির বিবরণ-
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম : সৈনিক
পদসংখ্যা : অনির্দিষ্ট
ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশাসমূহ : কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ রয়েছে।
পেশাগত যোগ্যতা-
১. কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে।
২. ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে।
৪. কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে।
মন্তব্য করুন