প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী’ মরণোত্তর পুরস্কার পেলেন। পুরস্কারটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্য নারীরা হলেন—
‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার
‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন
‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর
‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম
‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন
প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। এছাড়া, নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্প দেশের জনসাধারণের সামনে তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্তব্য করুন