প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
আবুল কালাম খান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিসের সাব অফিসার আবু বকর, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এমএ আকাশ প্রমূখ।
এসময় উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা পরিষদ চত্ত¡রে আগুন নিভানোর মহড়াকালে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে তা দেখান। এ সময় তারা বলেন, ড্রাম দিয়ে গ্যাস সিলিন্ডারের অগ্রভাগের মুখ বন্ধ করে দিলে ও পাটের বস্তা ভিজিয়ে আগুনের উপরে রাখলে আগুন নিভে যায়।
মন্তব্য করুন