আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৪০ পিএম

অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিওর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। সেই সঙ্গে তিনি অবিলম্বে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান।

রোববার (৮ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলুস প্রার্থনার সময় বক্তব্য দিতে গিয়ে পোপ লিও এ আহ্বান জানান।

চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে পোপ লিও বলেন, এই সংঘাত মানুষের মধ্যে ভয় ও ঘৃণা বাড়িয়ে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘ সহিংসতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা আরও নষ্ট করতে পারে।’

পোপ আরও বলেন, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের ঘটনাগুলোর পাশাপাশি ঘৃণা ও ভয়ের পরিবেশও বাড়ছে। একই সঙ্গে আশঙ্কা বাড়ছে যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে।’

পোপ লিও বিশ্বনেতা ও সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি শত্রুতা বন্ধ করে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন