তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের ঘটনায় ৭ ছাত্রনেতা গ্রেফতার

সংগ্রহীত ছবি

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহত হওয়ার পর বাসে আগুন দেওয়া এবং পাম্পে ভাঙচুরের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেফতার করেছে। রোববার (৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই জেলা কমিটির দায়িত্বশীল পদে ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম হুমায়ন কবির, এবং রাসেল হুসাইন।

গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় পাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব নামের যুবক নিহত হন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ছিলেন। হত্যাকান্ডের পর গভীর রাতে বাসে অগ্নিসংযোগ এবং তেল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে, যার পর সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত সাতজনকে সোমবার (৯ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন