তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:০৩ পিএম

অনলাইন সংস্করণ

এবার তুরস্কে হামলা চালালো ইরান

সংগ্রহীত ছবি

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসনের পর তেহরানও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে।

এবার জানা গেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান তুরস্কেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও, দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো-এর ঘাঁটি রয়েছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য হওয়ায়, সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা যৌথভাবে ব্যবহৃত হয়।

আঘাত আসতে পারে এমন সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ চালাচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে তুরস্কের উদ্দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আজ বুধবার (৪ মার্চ) তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। তবে সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ রুখে দিয়েছে।

মন্তব্য করুন