তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:২২ পিএম

অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ: চার দিনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৭ বেসামরিক নাগরিক

সংগ্রহীত ছবি

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের মাত্র চার দিনে মার্কিন ও ইস্রায়েলি বিমান বাহিনীর অব্যাহত বোমা বর্ষণে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৮১ জন শিশু (১০ বছরের কম বয়সী)। আহত হয়েছে আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে ১০০ জন শিশু।

ইরানের বর্তমান যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৪ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (হারানো)।

বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। লক্ষ্যবস্তুতে রয়েছে ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র, পাশাপাশি আবাসিক এলাকা।

হারানা জানিয়েছে, ইরানে নিহত ও আহতের সংক্রান্ত প্রচুর তথ্য আসছে এবং সেসব তথ্য যাচাইয়ের কাজ এখনও চলছে।

মন্তব্য করুন