প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। সোমবার তিনি বিভিন্ন হাওর এলাকা ঘুরে বাঁধের অগ্রগতি,মাটি ভরাট ও বাঁধের মান যাচাই করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক এবং মনিটরিং কমিটির সদস্যরাও। তারা কাজের মান,অগ্রগতি এবং কোনো ত্রুটি দ্রুত সংশোধনের বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নির্দেশ দেন, গুণগত মান বজায় রেখে অতিদ্রুত কাজ শেষ করতে হবে।তিনি বলেন প্রশাসনের তৎপর নজরদারি অব্যাহত থাকবে এবং ফসল রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।পরিদর্শন শেষে তিনি মধ্যনগর উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেন।
মন্তব্য করুন