প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে ইসরাইলের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, আইআরজিসি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে উল্লেখ করেছে, হামলায় ‘খায়বার’ নামক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। লক্ষ্যবস্তু ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। বিবৃতিতে দাবি করা হয়েছে, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত শনিবার ইরান মার্কিন-ইসরাইল যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান দশ দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দশম দফার এই হামলা পূর্ববর্তী হামলাগুলোর তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট ও বিধ্বংসী।
ইসরাইলি পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুরো মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন