প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দামের তালিকা
২২ ক্যারেট: ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা (বৃদ্ধি ৪,৩৭৪ টাকা)
২১ ক্যারেট: ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা (বৃদ্ধি ৪,১৯৯ টাকা)
১৮ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা (বৃদ্ধি ৩,৫৫৭ টাকা)
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা (বৃদ্ধি ২,৯১৫ টাকা)
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ২১ ফেব্রুয়ারি বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এতে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হলো ৯ হাজার ৮৫৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির কারণে দেশীয় বাজারে এই সমন্বয় এসেছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই দাম বাড়ানো হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এখনো ঊর্ধ্বমুখী। ফলে আগামী দিনগুলোতেও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেতাদের মধ্যে এই টানা দাম বৃদ্ধিতে হতাশা দেখা যাচ্ছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর।
মন্তব্য করুন