কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৩:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লা উত্তর জেলা জাসাসের ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কুমিল্লা উত্তর জেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে মো. কামাল পারভেজ ডালিমকে সভাপতি, এস এম মিজানকে সাধারণ সম্পাদক এবং মো. সাজ্জাদ হোসেন সজীবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. জিন্নাত আলী, মো. কামাল হোসেন, মো. হুমায়ুন কবির সরকার, মো. ইলিয়াছ খান, মো. সাইফুল ইসলাম চন্দন, ডা. ফখরুল হাসান, দেওয়ান মো. সাইফুল ইসলাম, মো. আমিরুল ইসলাম আমির, মো. ইকবাল হোসেন ও মো. মতিউর রহমান মুন্না, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. ইউসুফ জামিল আরমান, মো. আছলাম হোসেন সরকার, মো. জিল্লুর রহমান জিলন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক খন্দকার সুমন, মো. আল মামুন সরকার, এম আই সিদ্দিকী জামাল, মো. কামাল হোসেন, মোল্লা সোহেল ও মুহাম্মদ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মধু সরকার, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান প্রমুখ।

 

এছাড়া কমিটিতে প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ডিকে সবুজ, সহ-প্রচার সম্পাদক মো. রাসেল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রাসেল চৌধুরী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইফুল ইসলাম সরকার আসিফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আখতার হোসেন মুন্সি, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. জোবাইদা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা. নাছরিন সুলতানা হ্যাপি, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোসলেম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম কায়সার পারভেজ নাঈম, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, ক্রীড়া সম্পাদক অপু সারোয়ার, সহ-ক্রীড়া সম্পাদক মো. ইমরান আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম সরকার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. বাবুল আহমেদ, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান মুন্সী বিপ্লব, সহ-তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সোলেমান মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাহ পরান এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. গোলাম ফারুকসহ অন্যরা স্থান পেয়েছেন।

 

মন্তব্য করুন