প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
এইচএসসি পাসেই কাজের সুযোগ দিচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে জনবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ৫ মার্চ আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
চাকরির বিবরণ-
প্রতিষ্ঠানের নাম : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর)
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/ আলিম/ সমমান
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা : প্রযোজ্য নয়
দায়িত্বসমূহ-
১. কোম্পানির নীতিমালা অনুসরণ করে সময়মত চাহিদা ও রুট অনুযায়ী ওষুধ বহন ও বিতরণ নিশ্চিত করা।
২. আন্তরিকতার সহিত ক্যাশ কালেকশন ও জমাদান নিশ্চিত করা।
৩. ওষুধ পরিবহন নিশ্চিতকরণে ড্রাইভারকে সর্বাত্বক সহযোগিতা করা।
৪. কোম্পানির বিতরণ প্রক্রিয়া সাবলিল রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল : যে কোনো জায়গায়
বেতন : ১৭,২১৫ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ কোম্পানির নিয়ম অনুযায়ী পাবেন।
মন্তব্য করুন