বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১১:৪১ এ এম

অনলাইন সংস্করণ

‘কোমর দুলছেই না’, নাচতে গিয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা

ভারতীয় বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন তিনি। গত সেপ্টেম্বরেও মঞ্চে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। তবে সেবার সমালোচনার জবাবও দিয়েছিলেন তিনি।

এবার গান নয়, মহালয়ার অনুষ্ঠানে নাচ করে কটাক্ষের শিকার হলেন ঋতুপর্ণা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মহালয়ার দিন একটি অনুষ্ঠানে ঢাকের তালে তালে নাচছেন অভিনেত্রী। এ সময় লাল শাড়ি, গয়না ও মাথায় লাল ওড়নায় সেজেছিলেন তিনি। নির্দিষ্ট কোনো গানের সঙ্গে নয়, ঢাকের তালে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় তাঁকে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। একজন লেখেন, ‘কোমর যে আর দুলছেই না।’ অন্য একজন লেখেন, ‘আগে দিদির সঙ্গে এখন দাদার সঙ্গে।’ আরেকজনের মন্তব্য, ‘মহালয়ার দিন ভাসান ডান্স কে করে!’ কেউ আবার লিখেছেন, ‘যেমন খুশি নাচো প্রতিযোগিতা হচ্ছে।’

কেউ কেউ আবার ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে অভিনেত্রীকে কটাক্ষ করেছেন। একজন মজা করে লেখেন, ‘একই ঋতুতে জোড়া ফুলও ফোটে, পদ্ম ফুলও ফোটে, ও যে সবার প্রিয় ঋতু।’ অন্য একজন প্রশ্ন তোলেন, ‘নাচতেই হতো? খুব কি অসুবিধা হতো না নাচলে? আমার সরল মনে এটাই জানার ছিল।’

তবে সমালোচনার পাশাপাশি ঋতুপর্ণার নাচের প্রশংসাও করেছেন অনেকে। তাঁদের একজন লেখেন, ‘দারুন হয়েছে খুব সুন্দর। এমন একটি মনোরঞ্জন হলেই তো মনে হবে পূজা আসছে।’

এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

 

মন্তব্য করুন