তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৩:৫০ পিএম

অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তাঁদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

মন্তব্য করুন