তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:২২ পিএম

অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা দুঃখজনক ও মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের উত্তরে মন্ত্রী এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি জানান, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর বিষয়টি বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নিয়মিতভাবে জোরালোভাবে উত্থাপন করা হচ্ছে। আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে আসছে বাংলাদেশ সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও প্রতিটি আলোচনায় এ বিষয়ে বিএসএফের ওপর পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশের কূটনৈতিক ও কৌশলগত চাপের ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে অমরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া সীমান্তে অপ্রীতিকর ঘটনা কমিয়ে আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করছে এবং বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন