প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়োল্লাসে মেতেছেন ভক্তরা, যার হাওয়া লেগেছে শোবিজ তারকাদের মধ্যেও।
কেউ কেউ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে খোঁচা দিয়ে মেতেছেন উল্লাসে, আবার কেউ আর্জেন্টিনার এই জয়ের প্রশংসা করে জানিয়েছেন শুভকামনা।
প্রিয় দলকে শুভকামনা জানিয়ে কে কী বলছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ছোট বোন নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরী?
আর্জেন্টিনার জয়কে ঘিরে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন।
তিনি লেখেন, ‘ওকে ঠিক আছে, শুভরাত্রি!’
লিওনেল মেসির অন্ধ ভক্ত মেহজাবীন চৌধুরী প্রিয় দল ও খেলোয়াড়কে সমর্থন জোগাতে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সেখানে গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের ঐতিহাসিক মুহূর্ত।
বড় বোনের মতো ছোট বোন মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার ভক্ত। সম্প্রতি প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন তিনি বলেছিলেন, আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?
এবার আর্জেন্টিনার জয়ে জার্সি পরা নিজের ছবি পোস্ট করে মালাইকা লেখলেন, ‘শুভ সকাল! বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের জন্য।
মন্তব্য করুন