বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

অহংকার ভেঙেছে অসুস্থতা, সাফল্য নিয়ে খোলামেলা সামান্থা

ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু স্বীকার করেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে হঠাৎ পাওয়া সাফল্য তাকে একসময় অহংকারী করে তুলেছিল। তবে অসুস্থতা এবং বাধ্যতামূলক বিরতি তার সেই দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানান, ছোট শহর থেকে উঠে এসে অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা পাওয়া তার জন্য ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা। দর্শকদের ভালোবাসা, চারপাশের উচ্ছ্বাস এবং ধারাবাহিক সফলতা তাকে একপ্রকার ‘খ্যাতির নেশায়’ আচ্ছন্ন করে তোলে। একসময় তিনি বছরে পাঁচটি পর্যন্ত সিনেমায় অভিনয় করতেন এবং প্রায় সবগুলোই বক্স অফিসে সাফল্য পেত। এতে নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন নির্ভরযোগ্য তারকা।

তবে এই সাফল্যের ধারাবাহিকতা তাকে মানসিকভাবে চাপের মধ্যেও ফেলে দেয়। সামান্থা বলেন, সেই সময় তিনি মনে করতেন তার সাফল্যের কোনো শেষ নেই এবং খ্যাতি কখনো কমবে না। কিন্তু কয়েক বছর আগে অসুস্থ হয়ে কাজ থেকে বিরতি নিতে বাধ্য হওয়ায় তার সেই ধারণা ভেঙে যায়।

অভিনেত্রী জানান, ওই সময়টিই তাকে নতুন করে ভাবতে শেখায় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। বর্তমানে তিনি আরও সংযত ও বাস্তববাদী মানসিকতা নিয়ে কাজ করছেন।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু অভিনীত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ আগামী ১৯ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি নির্মাতা জুটি রাজ ও ডিকের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-তেও তাকে দেখা যাবে।

মন্তব্য করুন