তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ আগষ্ট, ২০২৬, ১২:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

সচিবালয়ে তারেক রহমান-দীনেশ ত্রিবেদী বৈঠক শুরু

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শুরুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

এর একদিন আগে, রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য নির্মিত খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।"

দুই দেশের নেতৃত্বের মধ্যে সরাসরি সংলাপের গুরুত্ব তুলে ধরে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, "আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।"

মন্তব্য করুন