প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জের লাখাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে লাখাই থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুল্লা সড়ক বাজারের গিরেন্দ্র মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আজম আলীর ছেলে মো. জুটন মিয়া (৩৮) এবং মধ্য সিংহগ্রাম গ্রামের মো. গাজন মিয়ার ছেলে মো. নাঈম হোসেন ওরফে আকাশ (২৮)।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন