প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
দিনাজপুরের কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।
গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে দিনাজপুর জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন— চিরিরবন্দর উপজেলার রানীপুর (নিয়ামত শাহপাড়া) এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৫২) এবং কাহারোল উপজেলার গড়নুরপুর এলাকার মন্মথ চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮)। পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কাহারোল থানাধীন ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্মসংলগ্ন দক্ষিণ পাশে মো. মোফাজ্জল হোসেনের মুদির দোকানের সামনে দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮৮ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম বলেন, গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পরিচালিত অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন