ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:১১ পিএম

অনলাইন সংস্করণ

ছাতকে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে আলোচনা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছবি: আনোয়ার হো‌সেন র‌নি

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের এই ত্যাগ শুধু স্মরণ করা নয়, বরং সেই চেতনাকে ধারণ করতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মূল উদ্দেশ্যকে সম্মান করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সক্রিয়ভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ একটি মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে।

গত বুধবার (৫ আগস্ট) ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে আহত ৪ জন জুলাই যোদ্ধাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমেদ ও ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু। আরও বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, আহত জুলাইযোদ্ধা জুনেদ আহমেদ, আখতার হোসেন, মুস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার শোয়েব আহমদ, ইউআরসি ইনস্ট্রাক্টর হারুনুর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ সেক্রেটারি মো. শফি উদ্দিন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল করিম চন্দন, মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহবুব আহমদ, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, সাহেদ ইয়াসিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জুলাই যোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন